মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন তদন্তে নাগরিক কমিশন গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৩:৩৭আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৫:৪৮

ঘাতক দালার নির্মূল কমিটির সংবাদ সম্মেলন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে একটি নাগরিক কমিশন গঠন করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতি শামছুল হুদাকে এ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিককে।

বুধবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কমিশন গঠনের কথা জানানো হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এ কমিশন ঘোষণা করেন।

কমিশন ঘোষণার সময় দেশের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। এই কমিশনে শতাধিক বিশিষ্ট নাগরিককে সদস্য করা হয়েছে। এরমধ্যে আছেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার শফিক আহমেদ, সঙ্ঘনায়ক শুদ্ধনন্দ মহাথেরো, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক অনুপম সেন, সাংবাদিক কামাল লোহানী, কথাশিল্পী হাসান আজিজুল হক, শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হুসাইন, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবউদ্নি আহমেদ বীরউত্তম, শহীদ জায়া শ্যামলী নাগরিন চৌধুরী, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, অধ্যাপক মুনতাসীর মামুন, ব্যাংকার ইশতিয়াক আহমেদ চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ নূরুল এনায়ার (প্রাক্তন আইজিপি), নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) মো. আবদুর রশীদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহম্মদ আলী শিকদার (অব), মুক্তিযোদ্ধা ডা. আমজাদ হোসেন, সমাজকর্মী জুলিয়ান ফ্রান্সিস, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, কলামিস্ট মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রশিদ, শিক্ষাবিদ মমতাজ লতিফ, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, মানবাধিকারকর্মী অশোক বড়ুয়া, সমাজকর্মী ফরিদা মজিদ, মানবাধিকারকর্মী আরমা দত্ত, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

কমিশনের সচিবালয় হিসেবে কাজ করবেন কাজী মুকুল (সমন্বয়কারী), ব্যারিস্টার তুরিন আফরোজ, ডা. উত্তম বড়ুয়া, ব্যারিস্টার তাপস কান্তি বল, ডা. নুজহাত চৌধুরী, আসিফ মুনীর তন্ময়, আলী আকবর টাবী, শহীদসন্তান তানভীর হায়দার শোভন, তৌহিদ রেজা নূর, আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ভিক্ষু সুনন্দপ্রিয়, ডা. মামুন আল মাহতাব, ডা. মুরাদ হাসান, সাংবাদিক শওকত বাঙালি, সাংবাদিক মুন্নী সাহা, ফারজানা রূপা, পিনাকি রায়, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, সাংবাদিক সমরেশ বৈদ্য, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, সুমি খান, সাংবাদিক আতাউর রহমান, রুহুল আমিন, সাংবাদিক আমানুর রহমান রনি, সাংবাদিক হাবিব রহমান, ওয়াসিম বিন হাবিব, রাজিব নূর, ইমরান সুমন, মোহাম্মদ ওয়ালিদ খান, মুস্তাফিজুর রহমান, আব্দুল ওয়াদুদ, আবু সালেহ রনি, ইফতেখারুল ইসলাম, রমেন দাশগুপ্ত, নজিবুল ইসলাম, দীপক শর্মা দীপু, সুনীল বড়ুয়া, জাহেদ সরওয়ার সোহেল, কামাল পারভেজ, অর্পণ বড়ুয়া, ইসমত আরা, আলমগীর সবুজ, মিন্টু চৌধুরী, চঞ্চল দাশগুপ্ত, প্রিতোষ শর্মা চন্দন, শংকর বড়ুয়া, হাসান নাসির, মহীদুল্লাহ শাহরিয়ার, আয়াছুর রহমান, তপন চক্রবর্তী, আজহার মাহমুদ, মাওলানা হাসান রফিক, সরওয়ার কামাল খন্দকার, দেলোয়ার হোসেন, আবু বকর সিদ্দিক, মাওলানা শহীদুল্লাহ, শেখ আলী শাহনেওয়াজ, সাইফুদ্দিন রুবেল, শিমন বাক্সে।

এই কমিশন কক্সবাজারে একটি গণশুনানির আয়োজন করবে। তিনটি বিষয় নিয়ে কাজ করবে কমিশন। পরে তৃতীয় কোনও দেশ থেকে আন্তর্জাতিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার চাওয়া হবে।

আরও পড়ুন:

নানা রোগের ঝুঁকিতে রোহিঙ্গারা

/আরএআর/ইউআই/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম