জাতীয় কন্যা শিশু দিবস আজ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ০৯:২৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ০৯:২৬

কন্যা শিশু (ছবি: সংগৃহীত) আজ শুক্রবার (১৩ অক্টোবর) জাতীয় কন্যা শিশু দিবস। ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবস নিয়ে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ তার বাণীতে বিশ্বজুড়ে নারী ও কন্যাশিশুদের প্রতি অব্যাহত সহিংসতা ও নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘কন্যা-জায়া-জননীর বাইরেও কন্যাশিশুর বৃহৎ জগত রয়েছে। স্বাধীনভাবে নিজের মতামত ব্যক্ত করা ছাড়াও পরিবার, সমাজ, দেশ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রকৃত ক্ষমতায়ন করা সম্ভব। এ জন্য কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাসহ বেড়ে ওঠার সব অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।’

রাষ্ট্রপতি কন্যা শিশুর অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সার্বিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা শিশু দিবসের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি কন্যা শিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয় কন্যা শিশু শোভাযাত্রা। এ শোভাযাত্রা শিশু একাডেমি চত্বরে এসে শেষ হয়। এরপর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কন্যা শিশুদের আঁকা ছবি প্রদর্শনী, কন্যা শিশুদের সম্পাদনায় বিশেষ বুলেটিন, ক্রোড়পত্র ও জার্নাল প্রকাশ। কন্যাশিশুদের নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রমীলা ক্রিকেটার ও এভারেস্ট জয়ী নারীরা এসব অনুষ্ঠানে অংশ নেবেন।

মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে জাতিসংঘের সাধারণ সভায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের প্রস্তাব গৃহীত হয়। এরই ফলশ্রুতিতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন করা হয়। বাংলাদেশে ২০১৩ সাল থেকে বছরের একটি দিন জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হচ্ছে। সূত্র: বাসস। 

আরও পড়ুন- কন্যাশিশুর যত যুদ্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম