চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হবে ছয়টি ক্রেন, চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১১:১৯আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১১:১৯

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) চট্টগ্রাম বন্দরের জন্য ছয়টি গ্যানট্রি ক্রেন কিনতে চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তিপত্র সই করা হয়েছে। রবিবার সচিবালয়ের নৌ-মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল ও চীনের সাংহাই জেনহুয়া এবি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিডেটের চেয়ারম্যান ঝু লিয়া ন ইউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও সচিব মো. আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, চুক্তি সইয়ের পরবর্তী ১৮ মাসের মধ্যে এ ক্রেনগুলো পাওয়া যাবে। প্রতিটি ক্রেনের ধারণ ক্ষমতা ৪০ টন। একটি ক্রেনের ঘণ্টায় ২৫ থেকে ৩২ টোয়েন্টি ইক্যুইভ্যালেন্ট ইউনিট কন্টেইনার হ্যান্ডেলিং করার ক্ষমতা আছে।

আরও পড়ুন:
সুপ্রিম জুডিশিয়াল কনসেপ্ট গ্রহণ করিনি, রিভিউ’র প্রস্তুতি নিচ্ছি: অ্যাটর্নি জেনারেল

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম