স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতি-২০১৭ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়ায় তামাক নিয়ন্ত্রণ, তামাক দ্রব্যের কারণে সৃষ্ট রোগের চিকিৎসা ও জনসচেতনতা সৃষ্টিসহ ১৪টি খাতে সারচার্জের অর্থ ব্যয় করার কথা উল্লেখ করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
আরও পড়ুন:
স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতির খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন








