শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল স্থাপনের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২২:০৬আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬:৪১

শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের জন্য পৃথক স্কুল স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থী (ফাইল ছবি) সংসদ সচিবালয় প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে। একই সঙ্গে স্কুল থেকে পাস করা ছাত্র-ছাত্রীদের মন্ত্রণালয়ের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার ও সরকারি শিশু পরিবার নিবাসীদের জন্য মাসিক ভাতা ২ হাজার ৬০০ থেকে বাড়িয়ে সাড়ে ৩ হাজার টাকা করার সুপারিশ করে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুল মতিন ও সৈয়দা সায়রা মহসীন বৈঠকে অংশগ্রহণ নেন।

বৈঠকে শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায়- প্রশিক্ষণ শেষে মৈত্রী শিল্পে চাকরি, প্রশিক্ষণ উর্ত্তীণ প্রতিবন্ধীদের মাঝে জন প্রতি চার হাজার টাকা পুনর্বাসন অনুদান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণের বিষয়টি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়।

আরও পড়ুন: প্রতিবন্ধী স্কুলের খবর। 

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম