‘সংবিধান না মানলে সবই করা যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৭:০৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:১৬

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন (ছবি- নাসিরুল ইসলাম) ‘এখন রাজনীতির বিচার হচ্ছে না। এখন হচ্ছে বিচারের বিচার। আমরা যদি সাংবিধানকে বিশ্বাস করি, তাহলে বিচারের বিচার করা যায় না। সংবিধান না মানলে সবই করা যায়। সংবিধানে তো সবই আছে— বিচারপতির বিরুদ্ধে কিভাবে বিচার করতে হবে, সেটাও আছে। ফলে, এখান থেকে জুডিশিয়ালকে আলাদা করার সুযোগ নেই।’
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে শুরু হওয়া ‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন।
বৈঠকিতে তিনি বলেন, ‘‘এখন যে ঘটনা ঘটছে, এমন ঘটনা এরশাদ সর্বপ্রথম ঘটিয়েছিলেন। কামাল উদ্দিন যখন বিচার করছেন, তখন একজন একটি পত্রিকার খবর দেখিয়ে বললেন, স্যার আপনার তো বিচার নেই। তখন তিনি সেখান থেকে চলে এলেন। আইনজীবীদের বললেন, ‘আমি বিচার বিভাগে না থাকি, বিচার বিভাগ থাকবে।’ এ নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে। এই ঘটনার সূত্রপাত যে এরশাদ সরকারের আমলে, সেই এরশাদ সরকার ছিল স্বৈরাচারী।’’
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আরও বলেন, ‘বিচার বিভাগ কোনও ব্যক্তিগত ইস্যু নয়। আমার বিরুদ্ধে কোনও অন্যায় হলে আমি যাব কোথায়? আদালতেই তো যেতে হবে। তবে হ্যাঁ, জনগণই সুপ্রিম। সর্বময় ক্ষমতার অধিকার কেবল জনগণের।’
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন সাংবাদিক স্বদেশ রায়, ব্যারিস্টার রুমীন ফারহানা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।
বৈঠকিটি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হচ্ছে এই বৈঠকি।
আরও পড়ুন-

অনেক ড্রামা সামনে অপেক্ষা করছে: হারুন উর রশীদ

‘বিচারের রাজনীতি, রাজনীতির বিচার’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম