উত্তরা থেকে চেরাগ আলী পর্যন্ত উড়াল সেতু নির্মাণ করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ২১:০৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ২১:০৫

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি) ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে জন্য বাস র্যা পিড ট্রানজিট প্রকল্পের আওতায় উত্তরা হাউজবিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু নির্মাণ করা হবে। বৃহস্পতিবার দুপুরে সেতু ভবনে সেতু বিভাগের সঙ্গে চীনের নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের চুক্তি সই অনুষ্ঠানে এ তথ্য জানান সেতুমন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, একই সঙ্গে দশ লেন বিশিষ্ট টঙ্গী সেতুও নির্মাণ করা হবে। খুব অল্প সময়ের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হবে। চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং জিয়াংসু প্রোভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাং শিয়াও য়্যু নিজ নিজ পক্ষে সই করেন।
এসময় মন্ত্রী বলেন, ‘চুক্তি অনুযায়ী সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার এবং টঙ্গী সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় ৯৩৫ কোটি টাকা। ছয় লেনের উড়াল সেতুটি সাড়ে তিন কিলোমিটার হবে এবং এক কিলোমিটার হবে দুই লেনের। আগামী ত্রিশ মাসের মধ্যে ফ্লাইওভার ও সেতুর নির্মাণকাজ শেষ হবে।’
চুক্তি সই অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, বিআরটি নির্মাণ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম