মুক্তিযোদ্ধাদের ভাতা ঘরে পৌঁছে দেওয়া হ‌বে: মোজাম্মেল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ১৫:০৯আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৫:১৪

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজ্জামেল হক, ফাইল ছবি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ব‌লে‌ছেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হ‌বে। মু‌ক্তি‌যোদ্ধা‌দের ব্যাংকে কষ্ট ক‌রে গি‌য়ে টাকা তুল‌তে হ‌বে না। এ ল‌ক্ষ্যে মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ কর‌ছে।’

শুক্রবার (২০ অক্টোবর) দিনাজপু‌রের ঘোড়াঘাট উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শে‌ষে মু‌ক্তি‌যোদ্ধা সমা‌বে‌শে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘দেশ‌কে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় এগি‌য়ে নি‌তে মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম প্রয়োজন। তাই মু‌ক্তি‌যোদ্ধা‌দের সন্তান তথা প‌রিবারকেও মু‌ক্তিযু‌দ্ধের চেতনায় উদ্বুদ্ধ কর‌তে হ‌বে। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সব জেলা-উপজেলায় বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে। সারাদেশের সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ ‌নির্মাণ এবং মু‌ক্তি‌যোদ্ধা‌দের কবর একই ডিজাইনে করা হবে। যাতে মানুষ দেখে সহজে চিনতে ও বুঝতে পারে।’

এছাড়া পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের কুর্কীতির কথাও থাকবে বলে জানান তিনি। এর ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে বলে উল্লেখ করেন মন্ত্রী।

প্রসঙ্গত, মু‌ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণাল‌য়ের উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কম‌প্লেক্স ভবন নির্মাণ প্রক‌ল্পের আওতায় প্রায় ১ কো‌টি ৯২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। প‌রে মন্ত্রী একই জেলার হা‌কিমপুর ও বীরগঞ্জ উপ‌জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনও উদ্বোধন ক‌রেন।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম