বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আরও নতুন ছয়টি বিভাগ ও সাতটি ডিভিশন চালু হচ্ছে। বিভাগগুলো হচ্ছে, রিপ্রোডাক্টিভ অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফারটিলিটি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, ফিটো-মেটারনাল মেডিসিন, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, কলোরেক্টাল সার্জারি এবং সার্জিক্যাল অনকোলজি।
এছাড়া অনুমোদিত নতুন ডিভিশনগুলো হচ্ছে, পেডিয়াট্রিক ইউরোলজি, পেডিয়াট্রিক সার্জিক্যাল অনকোলজি, নিউনেটাল সার্জারি, নিউরোরেডিওলজি, ইন্টারভেনশনাল রেডিওলজি, প্যাডিয়াট্রিক রেডিওলজি এবং মাস্কুলোস্কেলেটাল রেডিওলজি।
ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরো-ডিসঅর্ডার অ্যান্ড অটিজমকে (ইপনা) ইনস্টিটিউট হিসেবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া হেড-নেক সার্জারিতে ‘ফেলোশিপ ইন হেড-নেক সার্জারি’ এবং সার্জারি বিভাগের অধীনে একটি মিনিমাল ইনভেসিভ সার্জারি সেন্টারের অনুমোদন দেওয়া হয়।
শনিবার ডা. মিল্টন হলে বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৫২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, বর্তমানে বিএসএমএমইউ-এ ৫১টি বিভাগ চালু রয়েছে। খবর বাসস।








