রোহিঙ্গা সংকট: আজ জেনেভায় ইইউ’র প্রতিশ্রুতি সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ০০:১৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০০:২৫

রোহিঙ্গা সংকট

ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েতের উদ্যোগে রোহিঙ্গা সমস্যা নিয়ে আজ সোমবার (২৩ অক্টোবর) জেনেভায় ইউনাইটেড নেশনস অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এ্যাফেয়ার্স (ওসিএইচএ), দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ও ইউএন হাইকমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর)-এর যৌথ উদ্যোগে একটি প্রতিশ্রুতি সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার ইইউ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মেলন হবে বিপর্যয়কর এক মানবিক সংকটে সাড়া দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব নেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

কমিশনার ফর হিউম্যানিটারিয়ান এইড এন্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্রিস্টোস স্টিলিয়াজিডেজ বলেন, এই উচ্চ পর্যায়ের সম্মেলনের কো-হোস্ট হিসেবে ইইউ সম্মেলনের সফলতার জন্য সব দাতাকে এ সংকট নিরসনে অবদান রাখার লক্ষ্যে সক্রিয়ভাবে উৎসাহিত করছে।

সম্মেলনের প্রাক্কালে ইইউ হিংস্রতা বন্ধে অনিবার্যতার কথা পুনর্ব্যক্ত করেছে। এ সঙ্গে মিয়ানমার কর্তৃপক্ষকে সামরিক অভিযান বন্ধ এবং যারা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে তাদের স্বেচ্ছা প্রত্যাবর্তনে সরকারের জন্য একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত প্রক্রিয়ার শুরু করতে জাতিসংঘ ও আন্তর্জাতিক এনজিওগুলোসহ মানবিক কর্মীদের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার পুনঃআহ্বান জানিয়েছে।

সম্মেলনে রোহিঙ্গা শরণার্থী সংকট নিরসন পরিকল্পনায় ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১২ লাখ মানুষের সাহায্যে ৪৩৪ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে প্রয়োজনীয় তহবিলের ২৬ শতাংশ মাত্র। বাসস।

 

/এমএ/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম