আজ মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ০৩:২২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৩:২২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি) তিন দিনের সরকারি সফরে আজ সোমবার (২৩ অক্টোবর) মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুপুর পৌনে ১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা হবেন তিনি। রবিবার (২২ অক্টোবর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আহমেদ অপু এ তথ্য জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমারে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে সচিব পর্যায়ের বৈঠক ও বিকালে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন আসাদুজ্জামান খাঁন কামাল। এসব বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেবে বাংলাদেশ।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ‌স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, বিজিবি প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক, পুলিশ প্রধান, কোস্টগার্ড প্রধান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ১২ সদস্যের প্রতিনিধি দলও যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তপথে অনুপ্রবেশ, মানব পাচার ও মাদক পাচার রোধে সীমান্ত লিয়াজোঁ অফিস স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারক হওয়ার কথা রয়েছে। এছাড়া সীমান্তে প্রাচীর তৈরি নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা ও দুই দেশের সীমান্ত নিরাপত্তা বিষয়ে যোগাযোগ ও সংলাপ আয়োজন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে দুই দেশ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম