নির্মাণ করা হবে ‘শেখ হাসিনা তাঁতপল্লী’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ অক্টোবর ২০১৭, ০৮:৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৮:৫৯

তাঁতপল্লী, ছবি সংগৃহীত মাদারীপুর ও শরীয়তপুরে ১২০ একর জমির ওপর ‘শেখ হাসিনা তাঁতপল্লী’ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত ও তাঁত শিল্প সংশ্লিষ্ট ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় এ প্রকল্পটি বিষয়ে উত্থাপন করা হবে। সভায় এর অনুমোদন হলে চলতি অর্থবছরেরই এই বৃহৎ প্রকল্পের কাজ শুরু হবে।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব জসীম উদ্দিন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, “নিয়ম ও বিধি অনুযায়ী ‘শেখ হাসিনা তাঁতপল্লী স্থাপন প্রকল্প’ গ্রহণের কাজ এগিয়ে চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন হলে চলতি অর্থ বছরেই বৃহৎ এই প্রকল্পের কাজ শুরু করা যাবে। প্রকল্প মেয়াদ ধরা হয়েছে ২০২১ সাল পর্যন্ত এবং ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯১১ কোটি টাকা।”

তিনি জানান, এই প্রকল্পের মধ্যে তাঁত শিল্প এবং তাঁত শিল্প সংশ্লিষ্টদের জন্য প্রয়োজনীয় অকাঠামো উন্নয়ন, স্কুল, কলেজ, মসজিদ, রাস্তা, খেলার মাঠ, পুর্নবাসনের জন্য আবাসিক ফ্ল্যাটসহ বিভিন্ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে।

বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য ও যুগ্ম-সচিব নিমাই চন্দ্র পাল বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তাঁত বোর্ড সূত্র জানিয়েছে, জাতীয় অর্থনীতিতে তাঁত বস্ত্রের মূল্য সংযোজনের পরিমাণ বছরে ১ হাজার ২২৭ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত হবে। ফলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। খবর বাসস।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম