সংবিধান বিরোধী হলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৪:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৪:২৫

নির্বাচন ভবন

নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনও রাজনৈতিক দলের গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখতে বলেছেন নারীনেত্রীরা। কোনও দলের গঠনতন্ত্র দেশের সংবিধান বিরোধী হলে তাদের নিবন্ধন বাতিলের সুপারিশ করেছেন তারা। সোমবার (২৩ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি)-এর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নারী নেত্রীরা এ সুপারিশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় ১৪ জন নারীনেত্রী অংশ নেন।

সংলাপ শেষে নারী প্রগতি সংঘের এক্সিকিউটিভ ডিরেক্টর বেগম রোকেয়া কবির বলেন, ‘আমরা জেনেছি, অনেক রাজনৈতিক দল তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধ্যকতা তুলে দিতে বলেছে। আমরা বলেছি, এটা দেশের সংবিধান বিরোধী। কেউ যদি এ ধরনের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে তাদের দলীয় গঠনতন্ত্র খতিয়ে দেখতে হবে এবং সংবিধান বিরোধী হলে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।’

প্রিপ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত বলেন, ‘নির্বাচনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম যাতে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করা প্রয়োজন।’

নারীনেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ‘দেশে মোট ভোটারের ৫২ শতাংশ  নারী। নির্বাচনের সময় তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। নারীদের ক্ষেত্রে ধর্মের দোহাই ও টাকার ব্যবহার বেশি হয়। এগুলো বন্ধ করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।’

নারী পক্ষের রিনা সেন গুপ্ত নির্বাচনে না-ভোটের বিধান চালু করার প্রস্তাব দিয়েছেন।  

সংলাপে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও নারীদের সরাসরি নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসি’র তিন মাসব্যাপী সংলাপ শেষ হচ্ছে।

 

আরও খবর:
ইসি'র সংলাপে নারীনেত্রীদের সাড়া কম

সিপিএ সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা

‘এক তর্জনীর নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ’

রাখাইনে সেনা-তাণ্ডব থামেনি, পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে রোহিঙ্গারা

 

 

 

 

 

 

 

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম