বাড়াবাড়ি-ঝগড়াঝাটি করে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না: প্রধানমন্ত্রী

শফিকুল ইসলাম
২৩ অক্টোবর ২০১৭, ১৫:৩৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৬:২৪

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানকালে মিয়ানমারের প্রতিনিধি রোহিঙ্গা ইস্যুতে নানাভাবে উস্কানি দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আলোচনার সময় তিনি বলেন, বাড়াবাড়ি বা ঝগড়াঝাটি করে সমস্যার সমাধান করা সম্ভব নয়। ধৈর্য ধরে আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে নির্ধারিত আলোচনার সময় তিনি এ কথা জানান। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রিপরিষদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন।

মন্ত্রিপরিষদের একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সভায় মিয়ানমার সফরে গিয়ে এক লাখ টন চাল কেনার বিষয়ে মন্ত্রিপরিষদকে অবহিত করছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।’

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মিয়ানমার থেকে চাল আমদানি করা কি ঠিক হচ্ছে? কারণ তারা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ও বর্বর ঘটনা ঘটিয়েছে।’

পরে প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমার বর্বর ঘটনা ঘটিয়েছে, সেটা ঠিক। কিন্তু বাড়াবাড়ি বা ঝগড়াঝাটি করে সমস্যার সমাধান করা যাবে না।  কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা ইস্যু নিয়ে আমরা বাড়াবাড়ি করলে বিশ্ব জনমত আমাদের পক্ষে থাকতো না। আমাদের লক্ষ্য রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো।’

উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখন ভারত-পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ। কিন্তু তারপরও এর মধ্যেই তাদের ব্যবসা বাণিজ্য চলছে। আমরা কারও উস্কানিতে পা দেবো না। আমি যখন জাতিসংঘে ছিলাম তখন মিয়ানমারের প্রতিনিধি নানাভাবে আমাকে উস্কানি দিয়েছে। আমরা বাড়াবাড়ি করিনি। আমরা বাড়াবাড়ি করলে সেখানে পরিস্থিতি অন্যরকম হতো।’

মন্ত্রিপরিষদের অন্য এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি মিয়ানমারের সঙ্গে কোনও উগ্র আচরণ নয়, সহনশীল ও ধৈর্যের পরিচয় দিতে হবে। তারা যদি উগ্র আচরণ করেও আমাদের সহনশীল হতে হবে, ধৈর্য সহকারে আলাপ আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে’।’’

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম