রোহিঙ্গাদের সহায়তায় এখন পর্যন্ত ৪৭ মিলিয়ন পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০১৭, ০৮:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০৯:০৪

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য এখন পর্যন্ত ৪৭ মিলিয়ন পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা বিষয়ক সম্মেলনের আগে যুক্তরাজ্য এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার পথ প্রদর্শক হিসেবে যুক্তরাজ্য আগের ৩৫ মিলিয়ন পাউন্ডের এর সঙ্গে আরও ১২ মিলিয়ন পাউন্ড সহায়তার আশ্বাস দিয়েছে। ফলে এখন পর্যন্ত ইউকে সহায়তার পরিমাণ ৪৭ মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে।

ইউকে আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী প্রীতি প্যাটেল অন্য রাষ্ট্রদের যুক্তরাজ্যের সাহায্যের ধারা অনুসরণ করতে আহ্বান জানান । আন্তর্জাতিক সহায়তা সম্মেলনে সুইডেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং আরব আমিরাত ৩০০  মিলিয়ন ডলারের বেশি সহায়তার আশ্বাস দিয়েছে। এর ফলে জাতিসংঘের সহায়তার আহ্বানে উল্লেখিত মোট প্রয়োজনীয় অর্থের অর্ধেকের বেশি অর্জিত হবে।

এ প্রসঙ্গে ইউকে আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বলেন, ‘ইউকে এইড বাস্তুহারা মানুষদের সহায়তা করছে। অন্যান্য দেশগুলো যুক্তরাজ্যের পথ অনুসরণ করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। স্পষ্টভাবে বলতে চাই,‘বিশ্বে যৌন নির্যাতন ও জাতিগত নিধনের কোনও স্থান নেই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউকের সহায়তায় পুষ্টিহীন শিশুরা এখন খাদ্য পাচ্ছে এবং যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে তারা আশ্রয় পেয়েছে। তারা সুপেয় পানি এবং নির্ভরযোগ্য রোগ প্রতিরোধ ব্যবস্থাও পাচ্ছে । খবর বাসস।

আরও পড়ুন:

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গা যুবকের কথা

 

/এসটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম