৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৭:১৮আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:২২

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত এ ফলে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন। বুধবার বিকালে কর্ম কমিশন থেকে এ ফল প্রকাশ করা হয়েছে।

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির তথ্য কর্মকর্তা ইসরাত জাহান। তিনি বলেন, আজ  বিকালে ৩৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩ জন, সাধারণ ও কারিগরি উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন, কারিগরি ক্যাডারে ৭৩৫ জন রয়েছে। এছাড়াও সহকারী সার্জেন্ট ক্যাডারে ৪৩৪ জন ও সহকারী ডেন্টাল সার্জেন্ট ক্যাডারে ৭ জন কৃতকার্য হয়েছেন।

উল্লেখ্য,  ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেছিলেন। পরে গত ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর এর ফল প্রকাশ করে এতে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয় ৮ হাজার ৫২৩ জন। লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছর ২৩ মে।

/আরএআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম