ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের কাজ চলছে: সংসদীয় কমিটিকে নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ১৮:২৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৮:২৪

সংসদীয় কমিটির বৈঠক নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য নৌবাহিনী দ্রুত কাজ করে যাচ্ছে বলে বাহিনীর পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নৌবাহিনীর পক্ষে অংশ নেন রিয়ার অ্যাডমিরাল এস. এম. আজম। তিনি  কমিটিকে ওই তথ্য অবহিত করেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে সেনাবাহিনীর কাজ পরিদর্শনে সংসদীয় কমিটির যাওয়ার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহবুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং হোসনে আরা বেগম অংশ নেন।

বৈঠকে জানানো হয়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা নিরসনের জন্য সেনাবাহিনী ১০ হাজার টয়লেট স্থাপন, খাবার ও ত্রাণ বিতরণ এবং অস্থায়ী ক্যাম্প তৈরির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম