মগবাজার-মৌচাক ফ্লাইওভারে যাতায়াত করবেন যেভাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৭, ০০:৪৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০১:০৬

উদ্বোধনের আগে প্রস্তুত মৌচার-মগবাজার ফ্লাইওভার দীর্ঘ জনদুর্ভোগের পর অবশেষে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার। কয়েক ধাপে চালু হওয়া এই ফ্লাইওভারটি পুরোপুরিভাবে যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। তবে আটটি এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী কয়েকটি লুপের এই ফ্লাইওভারে কোন পথ দিয়ে ঢুকে কোন পথে বের হতে হয়, তা নিয়ে পরিষ্কার ধারণা নেই অনেকেরই।
উদ্বোধনের জন্য প্রস্তুত মৌচার-মগবাজার ফ্লাইওভার তিন তলা বিশিষ্ট এই ফ্লাইওভারটি রাজধানীর আটটি এলাকার মধ্যে সংযোগ করে দেবে। এই এলাকাগুলো হলো— সাতরাস্তা, কাওরান বাজার, ইস্কাটন, হলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা, ওয়্যারলেস, রামপুরা, শান্তিনগর ও রাজারবাগ।
উদ্বোধনের জন্য ফ্লাইওভারকে সাজানো হয়েছে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ও এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশান্ত কুমার পাল বাংলা ট্রিবিউনকে জানান, সাতরাস্তা দিয়ে ফ্লাইওভারে উঠলে মগবাজার হয়ে রমনা থানা বা হলি ফ্যামিলি হাসপাতাল ও ওয়্যারলেস এলাকায় যাওয়া যাবে। ইস্কাটন থেকে যাওয়া যাবে ওয়্যারলেস পর্যন্ত। আর ওয়্যারলেস অংশ থেকে যাওয়া যাবে হাজী পাড়ার শহীদী জামে মসজিদ, শান্তিনগর ও রাজারবাগ এলাকায়।
ফ্লাইওভারের ওপরে পথের নির্দেশনা হলি ফ্যামিলি হাসপাতাল বা রমনা থানা থেকে কাওরান বাজার ও সাতরাস্তায় যাওয়া যাবে। আবুল হোটেল থেকে যাওয়া যাবে শান্তিনগর, রাজারবাগ ও ইস্কাটনে। আবার রাজারবাগ অংশ থেকে যাওয়া যাবে তিনটি অংশে— শান্তিনগর, আবুল হোসেল ও ইস্কাটনে। শান্তিনগর থেকে যাওয়া যাবে ইস্কাটন ও হাজী পাড়ার শাহী মসজিদে। এছাড়া ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে আগের মতোই বিভিন্ন অংশে যাওয়া যাবে।
আরও পড়ুন-
মৌচাক-মালিবাগ ফ্লাইওভার উদ্বোধন কাল: বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম