বাংলাদেশে বতসোয়ানার অনারারী কনসাল নিযুক্ত হলেন ইন্তেখাবুল হামিদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ০৭:৪২আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০৭:৫৬

ইন্তেখাবুল হামিদ বাংলাদেশে বতসোয়ানা প্রজাতন্ত্রের অনারারী কনসাল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হামিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদকে। বুধবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানে ইন্তেখাবুল হামিদের কাছে অনারারি কনস্যুলেট নিয়োগের পত্র হস্তান্তর করেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বতসোয়ানার হাইকমিশনার ইথেল মোটসুমি।
সাবেক সংসদ সদস্য মরহুম হামিদুর রহমানের পুত্র ইন্তেখাবুল হামিদ একজন পরিচিত ব্যবসায়ী। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই।
ইন্তেখাবুল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন গুলশান, ঢাকার মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে কার্যকর কৃষি খামার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কৃষিক্ষেত্রে তিনি ২০১৪ সালে বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার লাভ করেন। বাসস।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক