রাজধানীর ডেমরায় একই পরিবারের আগুনে দগ্ধ ৮ জনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম রত্না (১৮)। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
রবিবার রাত ৩টার দিকে ডেমরার কোনাপাড়ায় আলামিন রোডের একটি তৃতীয়তলা ভবনের দ্বিতীয় তালায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গ্যাস লিকেজ থেকে সৃষ্ট ওই অগ্নিকাণ্ডে নারী,শিশুসহ একই পরিবারের আটজন দগ্ধ হয়। প্রতিবশীরা আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে।
দগ্ধ বাকি সাত জন হচ্ছে, আলমগীর (৪৮), তার স্ত্রী ফৈরদৌসী (৩৫), ছেলে রিমন (১৬), শিপন (১০) ও তাসিন (২), রত্নার স্বামী তোফায়েল (২২) এবং তাদের আরেক আত্মীয় আরিফ (৩০)।








