বাংলাদেশের ১০ দফার সঙ্গে একমত পোষণ করেনি মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৭, ২০:০৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২০:৩০

১০ম মৈত্রী  উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ অন্যান্য অতিথিরা রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে আলোচনা এখনও চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশের দেওয়া ১০ দফার সঙ্গে একমত পোষণ করেনি মিয়ানমার। তাই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা সম্ভব হয়নি। তবে মিয়ানমারের সঙ্গে এখনও আলোচনা চলছে। আশা করি, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে।’ শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ১০ম মৈত্রী উৎসব উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অং সান সুচির সঙ্গে আমার আলোচনা হয়েছে। তাদের বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে আমাদের ঘণ্টার পর ঘণ্টা বৈঠক হয়েছে। আমরা বলেছি, জাতিসংঘে উত্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫টি পয়েন্ট ও কফি আনান কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্যার সমাধান করতে হবে। সমস্যা সমাধানে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার কথা ছিল। কিন্তু ১০ দফায় একমত না হওয়ায় তা গঠন করা সম্ভব হয়নি।’ তিনি বলেন, ‘তারা এটাকে কাটাছেঁড়া করেছে। পরবর্তী সময়ে আমাদের কাছে ১০ দফার একটি খসড়া কপি পাঠানো হয়েছে। আমরা তা সংশোধন করে পাঠাব।’  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। এতে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রবেশ কমিটির সহ-সভাপতি রাজকমল পাঠক প্রমুখ।

 

/আরজে /এসএসএ/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম