বাংলা একাডেমির অত্যাধুনিক ভবনটিতে যা আছে

রশিদ আল রুহানী
২৮ অক্টোবর ২০১৭, ২১:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ০৭:৫৯

বাংলা একাডেমির নবনির্মিত ড. মুহম্মদ এনামুল হক ভবন

বাংলা একাডেমির পুস্তক বিক্রয় ও বিপণন কেন্দ্রের পুরনো ভাঙাচোরা ভবন ভেঙে ফেলা হয়েছে। সাত মাস আগে এখানে তৈরি হয় অত্যাধুনিক ড. মুহম্মদ এনামুল হক ভবন। এর চারদিকে থাই গ্লাস থাকায় দেখতে ঝকঝকে লাগে। কিন্তু ভবনটিতে ঢুকতেই সদর দরজায় চোখে পড়ে অ্যানালগ তালা। তাই সৌন্দর্যটা প্রায় ম্লান মনে হয়। এই পাঁচ তলা ভবনে বেশকিছু বিভাগ থাকলেও সক্রিয় নয় সব। এমনকি বিদেশি অতিথিদের জন্য গেস্ট হাউস থাকলেও তা চালু করা সম্ভব হচ্ছে না কেবল লিফটের অভাবে।

সরেজমিনে দেখা যায়, বাংলা একাডেমির নতুন ভবনের নিচ তলায় ঢোকার থাই গ্লাসের দরজার হাতলের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে লোহার শিকল। তাতে লাগানো চাইনিজ তালা। পাশেই পুস্তক বিক্রয় ও বিপণন কেন্দ্র। অন্য পাশের কক্ষজুড়ে রাখা ছাপাখানার কাগজ। এই দরজার সামনেও ঝুলছে লোহার শিকল ও একটি বড় তালা।

নবনির্মিত ভবনে ঝুলছে এমন তালা বাংলা একাডেমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বহুতল ভবনের প্রস্তাব থাকলেও পাঁচ তলা নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। সেই অনুযায়ী ভবনটি তৈরি করে গণপূর্ত মন্ত্রণালয়। অত্যাধুনিক ভবনে ডিজিটাল তালার পরিবর্তে অ্যানালগ তালা লাগানোর জন্যও গণপূর্ত মন্ত্রণালয়কেই দায়ী করেছেন বাংলা একাডেমির কর্মকর্তারা। আর নিজেদের টাকার অভাব থাকায় এসব বিষয়ে গুরুত্ব দেয় না একাডেমিও।

নতুন ভবনের দ্বিতীয় তলার একপাশে ক্যান্টিন, অন্য পাশে অগ্রণী ব্যাংকের বাংলা একাডেমি শাখা। আর বাকি অংশে লেখক ক্লাব। ক্যান্টিনটি স্বপ্ন ক্যাটারিং নামে একটি হোটেল প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে।

ভবনের ভেতরের দৃশ্য ক্যান্টিনের একপাশে বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ দুটি টেবিল রাখা আছে। বাকিদের জন্য টেবিল রয়েছে অন্তত ছয়টি। এখানকার লেখক ক্লাবের জায়গাটি ফাঁকা পড়ে থাকে। জানা গেছে, ফেব্রুয়ারি মাসে বইমেলা চলাকালে লেখকদের আড্ডার জন্যই মূলত জায়গাটি রাখা হয়েছে।

ভবনের তৃতীয় তলায় বিক্রয়, বিপণন ও মুদ্রণ কেন্দ্রের প্রশাসনিক অফিসে বসেন এগুলোর কর্মকর্তারা। এই তলার অন্য একটি পাশ পুরোপুরি খালিই পড়ে আছে। চার তলার এক পাশে বিক্রয় ও বিপণন কেন্দ্রের উপ-বিভাগ, যেখানে ওই বিভাগের কর্মকর্তারাই বসেন।

ভবনটির পঞ্চম তলা বরাদ্দ রাখা হয়েছিল বইমেলায় আগত বিদেশি লেখক ও অতিথিদের থাকার জন্য। কিন্তু লিফট না থাকার কারণে ওই গেস্ট হাউস ব্যবহার হয় না বললেই চলে। বিদেশি অতিথিরা এলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও গেস্ট হাউসে।

ভবনটি পাঁচ তলায় সীমাবদ্ধ রাখার কারণ জানতে চাইলে বাংলা একাডেমির পরিচালক ড. কে এম মুজাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহুতল করলে আকাশ থেকে তাকালে নাকি খারাপ দেখাতো। তাই সরকার বহুতল ভবনের অনুমতি দেয়নি। আবার তৃতীয় তলার একপাশ খালি পড়ে থাকায় নিচ থেকে ওপরের দিকে সরু করে ভবন তুলতে হয়েছে। এতে কোনও ধরনের ত্রুটি-বিচ্যুতি থাকলে তার দায়ভার গণপূর্ত মন্ত্রণালয়ের। ভবন নির্মাণের সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. এনামুল হক ভবনটি বহুতল বানানোর কথা থাকলেও সরকার তা করেনি। ভবনটির পাশেই শহীদ মিনার। বহুতল হলে তা শহীদ মিনারের উচ্চতা ছাড়িয়ে যেত। এ কারণে পাঁচ তলাতেই সীমাবদ্ধ রাখা হয়েছে ভবনটি।’

ভবনটি নির্মাণের সময় অর্থের অভাবে লিফট স্থাপন করা যায়নি বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। এ কারণে পাঁচ তলায় বিদেশি অতিথিদের গেস্ট হাউসও ব্যবহারের সুযোগ নেই।

/আরএআর/টিআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম