বিমান নিয়ে হামলার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৫:৩০আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০৮:৪৩

পাইলট সাব্বির, ছবি সংগৃহীত বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে পাইলট সাব্বিরসহ (বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার) ৪ জঙ্গিকে গ্রেফতার করেছে র‍্যাব। মিরপুরে র‍্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহ’র সহযোগী সাব্বির। রাজধানীর মিরপুরে দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তাদের গ্রেফতার করে।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সাব্বির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কো-পাইলট (ফার্স্ট অফিসার) ছিলেন। সেপ্টেম্বরের শুরুতে তার বাবার মালিকানাধীন বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সোমবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এতে বলা হয়, এ বিষয়ে মঙ্গলবার বিকাল ৪টায় কাওরান বাজারে র‍্যাবের গণমাধ্যম শাখার হলরুমে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

৪ সেপ্টেম্বর মিরপুরের দারুস সালাম থানার বর্ধনবাড়ি এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। ওই ভবনের পঞ্চমতলায় জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী ছিল।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম