মংলায় এসে ভিড়ছে অশোক লেল্যান্ডের ১৮৫টি ট্রাক

রঞ্জন বসু, দিল্লি
০১ নভেম্বর ২০১৭, ০৫:৫৪আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০৫:৫৫

অশোক লেল্যান্ডের ট্রাক সব ঠিকঠাক থাকলে আজ (বুধবার, ১ নভেম্বর) বিকেলে বা আগামীকাল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মংলা বন্দরে এসে ভিড়বে ভারতীয় ট্রাকবাহী জাহাজ। ওই জাহাজে চেন্নাইয়ের নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের তৈরি মোট ১৮৫টি ট্রাক এসে পৌঁছাবে। বিষয়টি নিয়ে ভারতের জাহাজ পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ির সঙ্গে আলাপকালে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ভারতের অশোক লেল্যান্ড ট্রাক পণ্য পরিবহনের জন্য বাংলাদেশেও বেশ জনপ্রিয়। তবে এতদিন সে সব ট্রাক ভারত থেকে আনাটাই ছিল রীতিমতো  ঝামেলাপূর্ণ কাজ। চেন্নাইয়ের ফ্যাক্টরি থেকে দেড় হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে ট্রাকগুলোকে বাংলাদেশে নিয়ে আনতে হতো। প্রতিটি ট্রাকের জন্য বেশ কয়েক হাজার টাকার ডিজেল ছাড়াও আলাদা আলাদা  নিয়োগ করতে হতো একজন ড্রাইভার ও তার সহকারী, যার পুরোটাই ছিল বেশ ব্যয়বহুল। 

সবচেয়ে বড় জটিলতা ছিল পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর পেরোনো। সীমান্তের দু’দিকের রাস্তাই বেশ সরু। মাইলের পর মাইল ট্রাকের সারিতে তীব্র যানজট লেগে যেতো। এছাড়া শুল্ক বা কাস্টমস বিভাগের ছাড়পত্র পেতে দিনের পর দিন অপেক্ষা করাটা প্রায় নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। 

ফলে একটা ট্রাক যখন চেন্নাই থেকে ঢাকায় এসে পৌঁছায়, তার দামের সঙ্গে বাড়তি প্রায় এক থেকে দেড় লাখ টাকা অনায়াসে যোগ হয়ে যেতো। আর শুরুতেই এত লম্বা পথ পাড়ি দেওয়ার জন্য যে ‘ওয়্যার অ্যান্ড টিয়ার’ (যন্ত্রপাতির ক্ষয়) হতো, সেটা তো ছিলই। 

মঙ্গলবার বিকেলে দিল্লিতে মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বসে ভারতের জাহাজ পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে ট্রাক নিয়ে যেতে এখন থেকে অন্তত পনেরো কি কুড়িদিন কম সময় লাগবে। কোনও ট্রাকের জন্যই লাগবে না ডিজেল, ড্রাইভার বা হেল্পার। খরচ হবে আগের তুলনায় মাত্র টেন টু ফিফটিন পার্সেন্ট—সব মিলিয়ে যাকে বলে দুই দেশের জন্যই উইন উইন সিচুয়েশন। এই জন্য  কোস্টাল শিপিংকে আমি গেমচেঞ্জার বলছি।’ 

দিন চারেক আগে গত শনিবারে নিজের এই অফিসে বসেই ‘ডিজিটাল পদ্ধতিতে’ মার্চেন্ট ভেসেল আইডিএম ডুডলের যাত্রার উদ্বোধন করেছেন নীতিন গডকড়ি।

যে জাহাজটি চেন্নাই থেকে ১৮৫টি ট্রাকের কার্গো নিয়ে মংলার পথে রওনা হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে পাঁচদিনের মধ্যেই এই রুট তার কভার করার কথা, ফলে বুধবার বিকেলে বা বড়জোর তার পরদিন সেটি মংলা বন্দরে ভিড়বে বলে ধারণা করা হচ্ছে। 

বাংলাদেশ ও ভারতের মধ্যে কোস্টাল শিপিং বা উপকূলীয় জাহাজ চলাচল নিয়ে চুক্তি হয়েছিল ২০১৫ সালের জুন মাসেই, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো ঢাকা সফরে এসেছিলেন। সেই চুক্তির আওতায় সব আনুষ্ঠানিকতা শেষে প্রথম জাহাজ চলাচল শুরু হলো এবার। 

ভারতের অশোক লেল্যান্ড বাংলাদেশসহ  শ্রীলঙ্কা ও আফ্রিকার দেশগুলোয় বছরে প্রায় বারও হাজারের মতো ট্রাক চেসিস রফতানি করে। কোস্টাল শিপিং চালু হওয়ার পর আগামী দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কাতে এর পরিমাণ অন্তত আশি শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম