পাকিস্তান সরকার ও হাইকমিশনের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০১৭, ১০:৪৩আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১০:৪৮

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন, ছবি: সৃংগৃহীত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতির মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য পাকিস্তান সরকার ও ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।

ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল কেএম সফিউল্লাহ বীর উত্তম (অব.), ভাইস চেয়ারম্যান লে. কর্নেল আবু ওসমান চৌধুরী (অব.) ও মহাসচিব সাংবাদিক হারুন হাবীব মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন,বাংলাদেশের স্বাধীনতার ৪৬ বছর পরও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তানের পক্ষ থেকে স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা অব্যাহত রয়েছে। এর সর্বশেষ দৃষ্টান্ত ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একটি ভিডিও ক্লিপিংয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক’ বলে চালানো হয়েছে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য পাকিস্তান সরকার ও ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি করি।

তারা আরও বলেন, ঐতিহাসিকভাবে এটিই সত্য যে, ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধের ডাক দেন। পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক