
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হকের চুক্তির মেয়াদ আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১৪ নভেম্বর ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়িয়ে তাকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরকারের সিনিয়র সচিব হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।








