শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৯:১১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৯:১৪

ইউনেস্কোর প্যানেল আলোচনা সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও বিভিন্ন কর্মপন্থা তুলে ধরে শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ এক্ষেত্রে সর্বোচ্চ জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনে গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০১৭-১৮-এর ওপর এক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় শিক্ষামন্ত্রী এই গুরুত্বারোপ করেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শিক্ষামন্ত্রী এবং চিলি, লাইবেরিয়া, নরওয়ে ও তিউনিসিয়ার শিক্ষামন্ত্রীরা এই প্যানেল আলোচনায় অংশ নেন। ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা এ উচ্চ পর্যায়ের সভা উদ্বোধন করেন।

২০৩০ সালের মধ্যে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ ইতোমধ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করেছে, শিক্ষামন্ত্রী তার বক্তব্যে তা তুলে ধরেন।

তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি-৪ অর্জনের জন্য জবাবদিহিতা আরও বাড়াতে হবে। বহুমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।’

শিক্ষাক্ষেত্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে স্কুল-কলেজ ব্যবস্থাপনায় স্থানীয় লোকজনকে সম্পৃক্ত করার বিষয়টিও  তিনি তুলে ধরেন।

প্যানেল আলোচকরা শ্রেণিকক্ষ ও উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের আদর্শ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার গুনগত মান বাড়াতে তারা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সংস্কার কার্য ক্রম গ্রহণের জন্য আহ্বান জানান।


এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম মাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। 

 

 

/আরএআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম