গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন, ২০১৭ এর খসড়ার বিষয়ে মতামত দেওয়ার সময় আরও ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত মতামত দেওয়া যাবে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। এতে বলা হয়, গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন, ২০১৭ এর খসড়ার ওপর মতামত দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল ৩১ অক্টোবর। সেই সময় বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়েছে। খবর বাসস।








