রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ১৫:৪৯আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৭:০০

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা

রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপ শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন এ তথ্য জানিয়েছেন। রবিবার (৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানানো হয়।

এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থসাস শ্যানন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানর বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্যার সমাধান করা। আমরা এজন্য বার্মা, বাংলাদেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলছি। রোহিঙ্গারা যে অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে সেটির সমাধান এবং কেন তারা (রোহিঙ্গারা) বাংলাদেশে পালিয়ে আসছে তার সমাধানের চেষ্টা করছি।’

বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও মিয়ানমার কোনও কথা শুনছে না কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কর্মকর্তারা বার্মা সফর করেছেন। এছাড়া বাংলাদেশ ও বার্মা নিজেদের মধ্যে আলোচনা করছে। আমাদের কাছে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কিন্তু সেটি আমরা ভাবছি না। আমরা এখন সমাধান চাই, কাউকে শাস্তি দেওয়া না।’

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে আমরা এ নিয়ে আলোচনা করছি।’

এর আগে সূচনা বক্তব্যে থসাস শ্যানন বলেন, ‘পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং আমি বার্মার সাথে সীমান্তে চলমান মানবাধিকার সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করেছি। উত্তর রাখাইনে হওয়া নৃশংসতার মাত্রা নিয়ে আমি যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট পেন্স এবং সেক্রেটারি টিলারসনও এ ব্যাপারে উদ্বিগ্ন।’ 

পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ‘আমরা রোহিঙ্গা বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। আমি বলতে চাই, যুক্তরাষ্ট্র এ বিষয়ে আমাদের অন্যতম সহযোগী। গত দুই মাসে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ৩১টি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।’

রোহিঙ্গা ছাড়াও আমরা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। 

 

/এসএসজেড/এএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম