দখলদার যতই প্রভাবশালী হোক সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০১৭, ২১:৫১আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ২১:৫৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন

দখলদাররা যতই প্রভাবশালী হোক ঢাকার সব খেলার মাঠ ও পার্ক দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে বেদখল মাঠ ও পার্কও দখলমুক্ত করে আধুনিকায়ন করা হবে। 

রবিবার বিকেলে রাজধানীর আমলীগোলা পার্কে সংস্থার ‘জলসবুজে ঢাকা’ প্রকল্পের আমলীগোলা খেলার মাঠ, বালুরঘাট খেলার মাঠ, শহীদনগর মিনি স্টেডিয়াম এবং মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন কালে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘আমরা ৩১টি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নের উদ্যোগ নিয়েছি। দখলদাররা যতই শক্তিশালী হোক যেসব স্থাপনা, পার্ক ও খেলার মাঠ অবৈধ দখলে রয়েছে সেগুলো উদ্ধার করে আধুনিকায়ন করা হবে।’

মেয়র জানান, ৫৩ কাঠা জায়গার মধ্যে ২ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আমলীগোলা পার্কসহ খেলার মাঠ, ৪০ কাঠা জায়গার মধ্যে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বালুরঘাট খেলার মাঠ, ৬০ কাঠা জায়গার মধ্যে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে শহীদনগর মিনি স্টেডিয়াম এবং ৫০ কাঠা জায়গার ওপর ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে মাঠগুলোর কাজ সমাপ্ত হবে।

তিনি আরও জানান,এসব পার্ক ও খেলার মাঠের মধ্যে আমলীগোলা খেলার মাঠে ফুটবল খেলার মাঠ, কমিউনিটি সেন্টারের আধুনিকায়ন থাকবে। বালুরঘাট খেলার মাঠে ফুটবল খেলার মাঠ ও প্রাকৃতিক দুর্যোগের আশ্রয়কেন্দ্র থাকবে। শহীদনগর মিনি স্টেডিয়ামে ফুটবল খেলার মাঠ, উন্মুক্ত ব্যায়ামাগার, শিশুদের জন্য পৃথক খেলার মাঠ, সকাল-সন্ধ্যা পায়ে হাঁটার জন্য ২০০ মিটার ওয়াকওয়ে, নাগেশ্বর, কদম, অশোক, অশ্বথ বিভিন্ন গাছ লাগানো ব্যবস্থা, ২য় ও ৩য় তলায় কমিউনিটি সেন্টার, প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের সুবিধা থাকবে। মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠে ফুটবল খেলার মাঠ, উন্মুক্ত ব্যায়ামাগার, শিশুদের জন্য পৃথক খেলার জায়গা, সকাল সন্ধ্যা পায়ে হাঁটার জন্য ২৭৫ মিটার ওয়াকওয়ে, ঈদের নামাজ পড়ার ব্যবস্থা, মাঠ সংলগ্ন শশ্মান ঘাটের আধুনিকায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

 পরে মেয়র শহীদনগর বেড়িবাঁধ এলাকায় ১টি এসটিএস এর উদ্বোধন করেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম