রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: শ্যানন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০০:০৪



গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট টমাস এ শ্যানন (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির সফররত রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট টমাস এ শ্যানন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরত নিতে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে।’ রবিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের জানান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারের প্রতি চাপ অব্যাহত রাখতে হবে।’ 
এ সময় প্রধানমন্ত্রী তার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও বিশেষ করে রোহিঙ্গা নারী ও শিশুদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সরকার মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে এ দেশে আশ্রয় দিয়েছে।’
প্রধানমন্ত্রী বর্তমানে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়াকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে বাংলাদেশের শরণার্থীদের আশ্রয় নেওয়ার সঙ্গে তুলনা করেন। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট বাংলাদেশের দৃঢ় অবস্থানের ভূয়মী প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে শ্যানন বলেন, ‘বাংলাদেশ এখন আত্মনির্ভরশীলতা ও আত্মবিশ্বাসের একটি প্রশংসনীয় দৃষ্টান্ত ও মডেল।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্যানন বলেন, ‘এই মহান নেতার প্রতি সম্মান জানাতে আমি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেছি। ’
সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে অর্থের উৎস বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
সাইবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এ বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশী।’ প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথ্যের দেওয়া-নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রেসসচিব বলেন, যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফেরত আনার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম