রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হয়ে লড়তে হবে বিশ্বকে

এমরান হোসাইন শেখ
০৬ নভেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:১২

রোহিঙ্গা সংকট

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বের দেশগুলোকে একত্রিত হয়ে মিয়ানমার সরকারের ওপর চাপ দিতে বলেছেন কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে আসা ডেলিগেটরা। ঘটনার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তারা বলেছেন, বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে সহসাই রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। সমস্যাটি যাতে দ্রুত সমাধান করা যায়, তার জন্য বিশ্বের দেশগুলোকে এক হয়ে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্বের সব দেশকে বাংলাদেশের হয়ে লড়াই করতে হবে।

সোমবার (৬ নভেম্বর) সিপিএ সম্মেলন চলাকালে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যু নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করলে তারা এসব কথা বলেন। এর আগে রবিবার বিকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সিপিএ ডেলিগেটদের রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করেন। এ সময় বেশ কয়েকজন ডেলিগেটের প্রশ্নের জবাবও দেন মন্ত্রী। ব্রিফিংয়ে বিদেশি ডেলিগেটদের পক্ষ থেকে রোহিঙ্গা ইস্যুতে সিপিএ সম্মেলনে রেজ্যুলেশন আনারও প্রস্তাব ওঠে। সোমবারও অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারে রোহিঙ্গা ইস্যুটি উঠে আসে।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে ব্রিটেন প্রতিনিধি দলের প্রধান ও হাউস অব লডসের সদস্য জর্জ ফোকেজ বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সত্যিই খুব বড় সমস্যা। কিছু দেশ রয়েছে যারা রিফিউজিদের  সঙ্গে অমানবিক আচরণ করে থাকে। কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ খুবই উদারতা দেখিয়েছে। তাদের আশ্রয়, খাদ্য, স্বাস্থ্য সেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে তাদের প্রতি মানবিক আচরণ করছে।  অনেক অর্থও খরচ করতে হচ্ছে। এজন্য বাংলাদেশ ও এই দেশের জনগণ অভিনন্দন পাওয়ার যোগ্য।’

সিপিসি ২০১৭ তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর যেটা হচ্ছে -তা গণহত্যা। আমরা গণমাধ্যমে এর অনেক চিত্র দেখেছি। সত্যি এটা বর্ণনা করার মতো নয়। আমরা এটাকে গণহত্যা বলেছি। কানাডাসহ আরও কয়েকটি দেশও বিষয়টিকে গণহত্যা বলে উল্লেখ করেছে। কিন্তু কিছু দেশ এটাকে গণহত্যা বলতে চাচ্ছে না। তারা কেন এটাকে গণহত্যা বলে না, তা আমাদের বোধগম্য নয়।’

খুব দ্রুত রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রত্যাশা করে ব্রিটেনের এই এমপি বলেন, ‘বাস্তবতা হলো স্বল্প মেয়াদে এই সমস্যার সমাধান খুবই কষ্টসাধ্য। আমি মনে করি না সহসাই এই সমস্যার সমাধান হবে। দীর্ঘ মেয়াদে রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।’

ব্রিটেন রোহিঙ্গা ইস্যুতে  বাংলাদেশের পক্ষে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিশ্বের সব দেশকে বাংলাদেশের হয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য লড়াই করা উচিত। প্রত্যেক দেশকে জাতিসংঘে গিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে কথা বলা উচিত। মিয়ানমারের ওপর চাপ দিতে হবে। রোহিঙ্গাদের দায়িত্ব যাতে নেয়, সেই উদ্যোগ নিতে হবে।’

জর্জ ফোকেজ  আরও বলেন, ‘আমরা যারা এখানে বিভিন্ন দেশের সংসদের প্রতিনিধি এসেছি, তাদের প্রত্যেককে নিজ নিজ সংসদে গিয়ে এই ইস্যুটি উত্থাপন করা উচিত। এই ইস্যুতে আমাদের সরকারগুলো যাতে সক্রিয় হয়- সেই চেষ্টা করতে হবে।’

তিনি বলেন, ‘দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান হতে পারে। তবে এজন্য জাতিসংঘ ও কমনওয়েথসহ অন্যদের সমর্থন লাগবে।’

ক্যামেরুন সংসদের মাইনরিটি চিফ হুইপ বানাদজেম জোসেফ বলেন, ‘রোহিঙ্গাদের অবস্থা সত্যিই অমানবিক। একুশ শতকে এসে আমরা এ ধরনের অমানবিকতা দেখতে চাই না। দেখতে চাই না কোনও দেশের নাগরিক নিজ রাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে, অন্য দেশে উদ্বাস্তু হিসেবে বসবাস করবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি নিজেও কয়েকটি দেশের ডেলিগেটদের সঙ্গে আলাপ করেছি। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত। আমি মনে করি, তাদের জন্য মিয়ানমারে সেফ জোন তৈরি করে সেখানে বসবাসের সুযোগ দেওয়া উচিত। রোহিঙ্গা সংকট সমাধানে আরও আলোচনা হওয়া দরকার।’ আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ বাংলাদেশের পক্ষ থেকে যে পাঁচ দফা সুপারিশ করা হয়েছে, তার বাস্তবায়ন জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

সিপিএ নির্বাহী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে শিরীন শারমিন চৌধুরী (ছবি: এমরান হোসাইন শেখ) দক্ষিণ আফ্রিকার প্রাদেশিক পরিষদের হুইপ ফিলেমন ফালাগা বলেন, ‘রোহিঙ্গা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বিতাড়িত  এই মুসলিম জাতিগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মহৎ কাজ করেছে। তবে, আমরা চাই রোহিঙ্গারা যেন দ্রুত নিজেদের আবাসভূমিতে ফেরত যেতে পারেন। মিয়ানমার সরকারের উচিত এদের ফিরিয়ে নিয়ে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করা। এজন্য বাংলাদেশের উচিত আন্তর্জাতিক কমিউনিটিকে সঙ্গে নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা।’

বাংলাদেশের আতিথ্যে মুগ্ধ ডেলিগেটরা

সিপিএ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের ডেলিগেটরা আয়োজক দেশের আতিথ্যে সন্তোষ প্রকাশ করেছেন।  তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তাদের সন্তুষ্টির কথা জানান। তবে, কেউ কেউ কড়া নিরাপত্তার কারণে নিজেরা মুক্তভাবে ঘুরতে পারছেন না বলে মন্তব্য করেছেন।

সিপিএ আফ্রিকা অঞ্চলের সহকারী সম্পাদক ও তানজানিয়ার সংসদ সদস্য ডেমেট্রিয়াস মেগালামি জানান, এটা তার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ভ্রমণ। তিনি ২০০৩ সালে অন্য একটি সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।

বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বাংলাদেশের খাবার খুবই সুস্বাদু। দেশের মানুষ খুবই বন্ধুপ্রিয়। সম্মেলনের আয়োজনটাও খুবই চমৎকার। সত্যিই সবকিছুই খুবই সুন্দর। আমি খুবই স্বস্তিতে আছি। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি।’

নিরাপত্তায় কিছুটা কড়াকড়ির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের স্বাধীনভাবে ঘোরাফিরায় কিছু বিধি নিষেধ রয়েছে। আমরা জানি, আমাদের নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে এবং আমরা এটা মেনেও নিয়েছি।’

বাংলাদেশের আতিথ্যে খুবই সন্তুষ্ট ক্যামেরুনের প্রাদেশিক পরিষদের সংসদ সদস্য বানাদজেম জোসেফ। তিনি বলেন, ‘এদেশের মানুষের সক্ষমতা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। হোটেল, ট্রান্সপোর্ট সার্ভিস, গাইড ও বিমানবন্দর থেকে শুরু করে সবখানে আমরা বাংলাদেশি জনগণের আন্তরিক ব্যবহার পেয়েছি।’

নিরাপত্তা ব্যবস্থার প্রতিও সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘বিষয়টি হচ্ছে- যখন আমরা কোনও দেশে যাই, সেই দেশটি যে নিরাপত্তা ব্যবস্থা নেয়, তার মধ্যেই আমাদের থাকতে হয়। এটাকে নেতিবাচকভাবে দেখছি না। এটার জন্যই চাইলেও আমরা উন্মুক্তভাবে ঘোরাফেরা করতে পারছি না।’

নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে সিপিএ চেয়ারপারসন ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তার কারণেই যেহেতু আগে আমাদের সম্মেলনটি বাতিল করতে হয়েছিল, সেজন্য এবারের সম্মেলনটা নিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জও ছিল। সবাইকে রাজি করিয়ে সম্মেলনে আনতে পারবো কিনা, সেটার একটা বিষয় ছিল। তবে শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। সম্মেলনের পরিবেশ ও আয়োজনে গেলিডেটরা সন্তোষ প্রকাশ করেছেন। বাস্তবতা হচ্ছে- সম্মেলনের পরিবেশে এখন নিরাপত্তা কোনও ইস্যু নয়।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক