ষোড়শ সংশোধনী: রায় বাতিল চাওয়া হবে রিভিউ পিটিশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ২২:২১আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:২১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আলোচিত রায়ের পুরোটাই বাতিল চেয়ে রিভিউ আবেদন করবে সরকার। একইসঙ্গে বিতর্কিত ও অসামঞ্জস্য বিষয়গুলো এক্সপানশনের দিকটিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার (০৬ নভেম্বর) বাংলা ট্রিবিউনকে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী রিভিউ কমিটির কাজ জোরেশোরে চলছে। ড্রাফটিং ও রিভিউয়ের সমস্ত গ্রাউন্ড ঠিক করার জন্য এই কমিটি করা হয়েছে।’

এর আগে গত শনিবার আইনমন্ত্রী আনিসুল হক জানান, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে চলতি মাসেই আবেদন করা হবে। তিনি জানান, রিভিউয়ে সম্পূর্ণ রায়টি বাতিলের জন্য আবেদন করা হবে।

গত ৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

সংবিধানের ওই সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু রায়ে তা বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ফিরিয়ে আনেন সুপ্রিম কোর্ট। পরে রায় এবং পর্যবেক্ষণ নিয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতির সমালোচনা করেন।

এরপর ১৩ সেপ্টেম্বর ওই রায় এবং তার কিছু পর্যবেক্ষণের বিষয়ে আইনি পদক্ষেপ নিতে জাতীয় সংসদে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়।

সুনির্দিষ্ট কোন গ্রাউন্ডে রিভিউ হতে পারে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘সুনির্দিষ্ট করে এখনই গ্রাউন্ড বলা যাচ্ছে না। আমরা গ্রাউন্ড নিয়ে কাজ করছি, পরিবর্তন-পরিমার্জন করছি। আবার গ্রাউন্ড ধরছি। তবে পুরো রায়টি বাতিলের আবেদন থাকবে। এই রায়ের পর্যবেক্ষণের অনেক অংশ নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এমনকি আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের সঙ্গে আপিল বিভাগের ওই রায় নিয়ে মতবিনিময়কালে এটিকে ভ্রমাত্মক বলেও মন্তব্য করেন।

রিভিউ কমিটির কাজ কতটা এগিয়েছে জানতে চাইলে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আমাদের কাজ চলছে। এ মাসেই ফাইল করা সম্ভব হবে। আমরা কমবেশি গ্রাউন্ডগুলো চূড়ান্ত করেছি।’

এর আগে গত আগস্টে মাহবুবে আলম ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ অথবা এক্সপানশনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। সরকারের কাছ থেকে নির্দেশনা পেলেই রিভিউ করা হবে বলেও জানান তিনি।

গত শনিবার আইনমন্ত্রীর সঙ্গে সভার পর রিভিউয়ের বিষয়টি আবারও জোরেশোরে এসেছে।

অক্টোবরের প্রথম সপ্তাহে ওই রায় পর্যালোচনা ও রিভিউয়ের প্রস্তুতি নিতে ১১ জন আইন কর্মকর্তার সমন্বয়ে একটি কমিটি হয়। অ্যাটর্নি জেনারেল জানান, তিনিসহ রাষ্ট্রের ১১ জন আইন কর্মকর্তা রয়েছেন এই কমিটিতে।

/ইউআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম