সরকার সর্বোচ্চ আদালতকে ধ্বংসের পাঁয়তারা করছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৮আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৪:৫৮

সরকার সর্বোচ্চ আদালতকে ধ্বংসের পাঁয়তারা করছে সরকার দেশের সর্বোচ্চ আদালতকে করায়ত্ত এবং ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জয়নুল আবেদীন বলেন, ‘আমরা সম্প্রতি লক্ষ্য করছি সরকারের বিভিন্ন এজেন্সির লোকজন বারবার আদালত প্রাঙ্গণে পদচারণা করছেন। যা অতীতে কখনও দেখিনি। আমরা আইনজীবী সমিতি অত্যন্ত উদ্বিগ্ন, আমরা বিচার বিভাগের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।’

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, ‘আমরা অতীতে অনেকবার বলেছি, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে সব সময় রাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের ঊর্ধ্বে রাখতে চাই। এই সমিতি দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সবসময় ভূমিকা রাখছে। সম্প্রতি আমাদের বিবৃতিতে তা প্রকাশ হচ্ছে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল জনগণের টাকায় বেতনভুক্ত সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে দেশের সংবিধান, আইনের শাসন, বিচার বিভাগ এবং জনগণের আইনগত অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আজ পত্রিকায় দেখলাম, তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে একটি রাজনৈতিক দল পরিচালিত করছে।’ যদিও তিনি দলের নাম উল্লেখ করেননি। এই ধরনের সংবাদ সম্মেলন বাংলাদেশ আইনজীবী সমিতি আয়োজন করেনি। কাজেই এই বক্তব্য ভিত্তিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

জয়নুল আবেদীন বলেন, ‘অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম একের পর এক বিচার বিভাগকে ধ্বংসের লক্ষ্যে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন।’

আরও পড়ুন:

অনিশ্চয়তায় দিন কাটছে লংগদুর অগ্নিদুর্গতদের

/বিআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক