মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ২২:২৮

ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি) মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। এছাড়া হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দু’বার। এ কারণে এই ভাস্করের অবস্থা এখন গুরুতর বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

বাংলা ট্রিবিউনকে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস বলেন, দুপুরে তার মায়ের হার্ট অ্যাটাক হওয়ায় দ্রুত ল্যাবএইডে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে সিসিইউতে ভর্তি করেন। রাত ৯টার দিকে কারু তিতাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘সন্ধ্যায় ডাক্তারদের একটি বোর্ড বসে। মায়ের অবস্থা ক্রিটিক্যাল দেখে একটি অপারেশনও হয়েছে। কিন্তু ডাক্তাররা এখনও কিছু বলছেন না।’

ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে। তিনি বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর হার্টে বাইপাস করা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু আজ (বুধবার) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পর দুপুর ২টার দিকে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৫টার দিকেও আরেকবার এমন হয়েছে। সব মিলিয়ে তাকে যে কোনও সময় আইসিইউতে নেওয়া হতে পারে।’

বুধবার রাত ৮টার দিকে ফেরদৌসী প্রিয়ভাষিণীর বিষয়ে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের একটি বোর্ড জরুরি সভায় বসবে বলে জানান চিকিৎসক বরেণ চক্রবর্তী।

/আরএআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম