রাজস্ব আয় বেড়েছে সিভিল এভিয়েশনের

চৌধুরী আকবর হোসেন
০৯ নভেম্বর ২০১৭, ০৩:১৪আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৩:১৩

রাজস্ব আয় বেড়েছে সিভিল এভিয়েশন অথরিটির। ২০১৬-১৭ অর্থবছরে সংস্থাটির আয় হয়েছে ১ হাজার ৫৫৬ কোটি ৩ লাখ টাকা। যেখানে বিগত ২০১৫-১৬ অর্থবছরে সিভিল এভিয়েশনের আয় ছিল ১ হাজার ৩৩০ কোটি ৭ লাখ টাকা।

সিভিল এভিয়েশন অথরিটি তবে সার্বিক আয় বাড়লেও ২০১৬-১৭ অর্থবছরে নন-এরোনটিক্যাল খাত থেকে আয় কমেছে। ২০১৬-১৭ অর্থবছরে নন-এরোনটিক্যাল খাত থেকে আয় হয়েছে ১৩৪ কোটি টাকা। যা বিগত অর্থবছরে (২০১৫-১৬) ছিল প্রায় ১৫৩ কোটি। সিভিল এভিয়েশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য দেশি-বিদেশি এয়ারলাইন্সের কাছ থেকে ল্যান্ডিং, এরোনটিক্যাল ও নন-এরোনটিক্যাল চার্জ সিভিল এভিয়েশনের আয়ের মূল উৎস। বিমানবন্দর ব্যবহার না করলেও বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে যাওয়া এয়ারলাইন্সগুলোর কাছ থেকে এয়ারনেভিগেশন ও ওভারফ্লাইং খাত থেকেও আয় করে সিভিল এভিয়েশন।

এছাড়াও বিমানবন্দরের বিভিন্ন অবকাঠামো ভাড়া, বিজ্ঞাপন থেকেও আয় করে সংস্থাটি। এসব আয় থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বিমানবন্দর মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করে সিভিল এভিয়েশন।

জানা যায়, ২০১৬-২০১৭ অর্থবছরে সিভিল এভিয়েশনের মোট রাজস্ব আয়ের বিপরীতে রাজস্ব ব্যয় হয়েছে ৯৪২ কোটি ২৯ লাখ টাকা। এছাড়া সরকারকে লভ্যাংশ দেওয়া বাবদ ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা। এ অর্থবছরে সব ব্যয়ের পর সংস্থাটির উদ্বৃত্তের পরিমাণ ৬১৪ কোটি টাকা। ২০১৫-২০১৬ অর্থবছরে সিভিল এভিয়েশনের মোট রাজস্ব আয়ের বিপরীতে রাজস্ব ব্যয় হয়েছিলো ৬৩২ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া সরকারকে লভ্যাংশ দেওয়া বাবদ ব্যয় হয়েছিলো ১০৫ কোটি টাকা।

সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, একটি ড্যাশ-৮ উড়োজাহাজের জন্য প্রতিবার অভ্যন্তরীণ ফ্লাইট শেষে ল্যান্ডিংয়ের চার্জ ২ হাজার ৪০৩ টাকা দিতে হয়। অনুরূপভাবে এটিআর-৭২ উড়োজাহাজের জন্য ৩ হাজার ৯২২, এমব্রয়ার-১৪৫ উড়োজাহাজের জন্য ৪ হাজার ১৭৫, বোয়িং-৭৩৭ উড়োজাহাজের জন্য ১৮ হাজার ৬১৯, এমডি-৮৩ উড়োজাহাজের জন্য ১৯ হাজার ১৪৬, এয়ারবাস-৩১০ উড়োজাহাজের জন্য ৫২ হাজার ৩৩১ টাকা চার্জ দিতে হয়।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনও বিমানবন্দরে ল্যান্ডিংয়ের জন্য একটি ড্যাশ-৮ উড়োজাহাজের জন্য দিতে হয় ৩৩ হাজার ৯২৪, এটিআর-৭২ উড়োজাহাজের জন্য ৪৬ হাজার ৩১৫, এমব্রয়ার-১৪৫ উড়োজাহাজের জন্য ৪৬ হাজার ৮৩২, বোয়িং-৭৩৭ উড়োজাহাজের জন্য ১ লাখ ১২ হাজার ৩৪০, এমডি-৮৩ উড়োজাহাজের জন্য ১ লাখ ২০ হাজার ৪১৮, এয়ারবাস-৩১০ উড়োজাহাজের জন্য ২ লাখ ৮০ হাজার ৫০৮ টাকা চার্জ দিতে হয় সিভিল এভিয়েশনকে।

বেবিচকের সদস্য (অর্থ) মিজানুর রহমান বলেন, ‘প্রতিনিয়ত বাড়ছে সিভিল এভিয়েশনের পরিধি। আগের চেয়ে অনেক বেশি ফ্লাইট দেশের বিমানবন্দরগুলোয় উড্ডয়ন ও অবতরণ করছে। এছাড়া পাওনা আদায়েও কঠোর অব্স্থান রয়েছে সংস্থাটি।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম