রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১০:০১আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১০:১১

ইইউ পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি (ছবি: সংগৃহীত) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসছেন। রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য বাংলাদেশে আসছেন তিনি। মোঘেরিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাস এই তথ্য জানিয়েছে।   

জানা গেছে, ফেডেরিকা মোঘেরিনির সফরের সময় চীন, জাপান, জার্মানি ও সুইডেন এর পররাষ্ট্রমন্ত্রীরাও ঢাকায় থাকবেন।

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নতুন করে নির্যাতন শুরু করে। প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এ পর্যন্ত ছয় লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংগঠনগুলো। বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর চাপ দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নও রোহিঙ্গা সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আহ্বান জানিয়েছে। ইইউ সতর্ক করে দিয়েছে, যদি রাখাইন পরিস্থিতির উন্নতি না হয় তাহলে দেশটির সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে তারা। সংস্থাটি এ পর্যন্ত রোহিঙ্গাদের জন্য প্রায় আড়াই কোটি ডলার সহযোগিতা দিয়েছে। আরও সাহায্যের আশ্বাসও দিয়েছে।

আরও পড়ুন- টেলিফোন করে সু চিকে রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার মামলা পরিচালনায় ওআইসি’র সহযোগিতা চাইলো বাংলাদেশ 
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ