‘গণিত দেশের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৭, ১২:০৩আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১২:০৮

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে লেখাপড়ার পাশাপাশি বাস্তব জীবনে গণিতের ব্যবহার বৃদ্ধি করলে দেশের অর্থনৈতিক অবস্থার আরও ইতিবাচক পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণিতবিদরা।

শনিবার (১১ নভেম্বর) ইংরেজি মাধ্যম স্কুল একাডেমিয়া আয়োজিত ষষ্ঠ ‘ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৭’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। গণিত অলিম্পিয়াড-একাডেমিয়া’র লালমাটিয়া নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

গণিতবিদরা বলেন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অনেক উন্নত দেশ বাস্তব জীবনে শুধু গণিতের ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিকভাবে দ্রুত সময়ের মধ্যে উন্নতির শিখরে পৌঁছেছে। তারা সরকারকে ক্লাসে গণিত পড়ানোর পাশাপাশি সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। শিক্ষার্থীদের গণিতে আরও পারদর্শী করে তুলতে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

‘একাডেমিয়া’ আয়োজিত ইংরেজি মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক সাজেদা বানু।

‘গণিত দেশের অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাবে’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি (ইউআইউই) এর প্রো-ভিসি অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান ও বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ‘একাডেমিয়া’র অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক।  ষষ্ঠ ইংরেরি মাধ্যম গণিত অলিম্পিয়াডে দেশের সব ইংরেজি মাধ্যম স্কুলের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।  রবিবার সকালে প্রথমে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গ্রুপভিত্তিক ক্ষুদে গণিতবিদরা তাদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। যা অতিথিরা ঘুরে দেখেন। সবশেষে ক্লাস ‘ওয়ান’ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত প্রতি ক্লাসের সেরা পাঁচ বিজয়ীর মাঝে ক্রেস্ট তুলে দেন দেশের গণিতবিদরা। 

 

 

/আরএআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম