১৯ নভেম্বর থেকে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ০৯:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ০৯:৩৩

গণপরিবহন, ফাইল ছবি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় আগামী ১৯ নভেম্বর থেকে লক্করঝক্কড় ও লাইসেন্সবিহীন গণপরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এক মাস ধরে চলবে এ অভিযান।

দক্ষিণ সিটির ৫টি স্থানে লক্করঝক্কড় ও লাইসেন্স ছাড়া বাসের বিরুদ্ধে ডিএসসিসি, বিআরটিএ ও ডিএমপি যৌথভাবে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

নগর ভবনে রবিবার (১২ নভেম্বর) ডিএসসিসি এলাকায় সেবাদানকারী ২৬টি সংস্থার সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সভায় সভাপতিত্ব করেন। সভায় ২৪টি এজেন্ডার ওপর আলোচনা হয়।

সভার শুরুতে সাঈদ খোকন বলেন, রাজধানীর যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। কিন্তু যখন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়,তখন যানজট কম থাকে। ডিএমপি,ডিএসসিসি ও বিআরটিএ দ্রুত সমন্বয় সভা করে আগামী ১৯ নভেম্বর থেকে টানা এক মাস ডিএসসিসির ৫টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

এ প্রসঙ্গে ডিএমপির যুগ্ম-কমিশনার মফিজ উদ্দিন আহমেদ সভায় বলেন, ঢাকায় ৩০০ কোম্পানির প্রায় ৮ হাজার বাস চলাচল করে। শহরের বাইরে থেকে গাড়ি ঘুরবে। শহরের মধ্যে গাড়ি ঘুরতে পারবে না।

মেয়র বলেন, ‘কমিটি গঠন করে আনন্দবাজার বস্তি এলাকায় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন এবং ডিএমপি মিলে কমিটি গঠন করে দায়িত্ব পালন করবে।’

মেয়র বলেন, দেশের দক্ষিণাঞ্চল থেকে এবং পুরান ঢাকা থেকে নতুন ঢাকায় আসতে হলে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড পার হয়ে আসতে হয়। ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলে আসছে। এই বাসস্ট্যান্ডটি শহরের মাঝে থাকায় এবং সেখানে কোনও শৃঙ্খলা না থাকায় যানজট খুব বেশি দেখা দেয়। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম