রংপুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: এরশাদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০১৭, ১০:৩২আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১০:৩৮

পুড়িয়ে দেওয়ার ঘরবাড়ি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রংপুরে নিরীহ হিন্দুদের বাড়ি-ঘরে যারা হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

রংপুরের সাম্প্রতিক হামলার ঘটনায় রবিবার (১২ নভেম্বর) রাজধানীর বনানীস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, এই ঘটনাকে পুঁজি করে যারা নিরীহ হিন্দুদের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এই ঘটনা ঘটানোর পেছনে ইন্ধন জুগিয়েছে- তাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি মহল পরিকল্পিতভাবে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেওয়ার পেছনে কোনও পরিকল্পিত ষড়যন্ত্র থাকলে তাও অনুসন্ধান করে বের করতে হবে এবং এর সঙ্গে যে বা যারা জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে।

এদিকে, ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা করতে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার রংপুর যাচ্ছেন। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হচ্ছেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম মিঠু। খবর বাসস।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম