বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনই সমস্যা সমাধানের একমাত্র বিকল্প: ব্রিটিশ হুইপ

মুনজের আহমদ চৌধুরী, যুক্তরাজ্য
১৪ নভেম্বর ২০১৭, ১৪:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৪:৩৩

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই বাংলাদেশের সব সমস্যা সমাধানের একমাত্র বিকল্প বলে মন্তব্য করেছেন ব্রিটেনের সরকারদলীয় হুইপ এন্ড্রো স্টিফেনসন। সোমবার (১৩ নভেম্বর) রাতে লন্ডনের হাউস অব কমন্সে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনই সমস্যা সমাধানের একমাত্র বিকল্প: ব্রিটিশ হুইপ আলোচনা সভার বিষয়বস্তু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে বলে জানান এই এমপি। তার ভাষ্য, ‘আলোচনার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান চায় ব্রিটেন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকাটাও জরুরি। সংসদে অবশ্যই জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে।’

বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত ওই সভায় ব্রিটিশ পার্লামেন্টের একাধিক এমপি অংশ নেন। শ্যাডো মিনিস্টার কেট কলার্ন এমপি বলেছেন, ‘উন্নয়ন সহযোগী দেশ হিসেবে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় ব্রিটেন।’

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনই সমস্যা সমাধানের একমাত্র বিকল্প: ব্রিটিশ হুইপ বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সংলাপে বসার আহ্বান জানান বক্তারা। সেমিনারে তাদের দাবি— ২০১৪ সালের জাতীয় নির্বাচন ছিল ত্রুটিপূর্ণ। সংকট নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনই সব সমস্যার সমাধান করতে পারে বলে মনে করেন তারা।

মূলত বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ও সমর্থক কয়েকটি কমিউনিটি নেতা সেমিনারটি আয়োজন করেন। শুরুতেই বাংলাদেশের মানবাধিকারের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

এন্ড্রো স্টিফেনসনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা কাউন্সিলার মুজাক্কির আলী, শ্যাডো মিনিস্টার জেক বেড়ি, শ্যাডো মিনিস্টার কেট কলার্ন এমপি, জুলি কুপার এমপি, ব্রিটিশ লর্ড সভার সদস্য লর্ড কোরবান হোসেন, গ্রাহাম জোন্স এমপি, মাহিদুর রহমান, ড. আবুল হাসনাত, ব্যারিস্টার এমএ সালাম, ব্যারিস্টার নজির আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, বিবিসিএর সভাপতি ব্যারিস্টার আফজা জেড এস আলী, সাধারণ সম্পাদক ফয়জুন নূর ও আবিদুল ইসলাম আরজু।  

আরও পড়ুন: 



বেসরকারি বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং: গবেষকদের চোখে সময়োপযোগী ও ইতিবাচক

/এসএনএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম