প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী কমেছে এক লাখ ৩৪ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৪:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:৩৬

গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান (ফাইল ফটো) এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়িতে পরীক্ষার্থী কমেছে এক লাখ ৩৪ হাজার ২১৩ জন। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

মন্ত্রী বলেন, ‘এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৮ লাখ চার ৫০৯ জন এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন। গত বছর অংশ নিয়েছিল ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন।  এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়িতে পরীক্ষার্থী কমেছে এক লাখ ৩৪ হাজার ২১৩ জন তবে এ বছর ছাত্রের সংখ্যার চেয়ে এক লাখ ৮৯ হাজার ৮০১ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন এবং ছাত্রী ১৫ লাখ চার হাজার ৫২৪ জন। এবার ছাত্রী সংখ্যা দুই লাখ চার হাজার ৫৩৯ জন বেশি। এছাড়া ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন।  এর মধ্যে ছাত্র এক লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৪১৪ জন। এ পরীক্ষাতেও পরীক্ষার্থী কমেছে আট হাজার ১৪৯ জন।

মোস্তাফিজুর রহমান ফিজার জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়ীতে ৩৭৯ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী রয়েছে। তারা নির্দিষ্ট সময়ের চেয়ে ২০ মিনিট সময় বেশি পাবে।

তিনি আরও জানান, দেশের ভেতরে সাত হাজার ২৬৭টি এবং দেশের বাইরে ১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অগামী ১৯ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা প্রতিদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমদিন ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:
ইভটিজিংয়ের শিকার হয়ে ২২ দিনে ৩ ছাত্রীর আত্মহত্যা!

/এসএমএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান