‘এস কে সিনহার প্রতি ক্রোধ গোপন রাখতে পারেনি সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৫:৩৯ আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৫:৫৬

এস কে সিনহা ও খালেদা জিয়া প্রধান বিচারপতির পদ থেকে এস কে সিনহাকে সরে যেতে সরকার বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  তিনি বলেছেন,  ‘প্রধান বিচারপতি এস কে সিনহাকে তার পদ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। সংবিধানে ষোড়শ সংসোধনী রায় দেওয়ার পর থেকে সিনহার বিরুদ্ধে ক্ষমতাসীনদের অপতৎপরতা শুরু হয়। শাসক মহল তাদের ক্রোধও গোপন করে রাখতে পারেনি।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবেল ট্রাস্ট মামলা আজ পঞ্চম দিনের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখেন তিনি। 

খালেদা জিয়া বলেন, ‘তারা (সরকার) প্রকাশ্যেই প্রধান বিচারপতিকে নানা রকম হুমকি দিয়ে আপত্তিকর ও আক্রমণাত্মক মন্তব্য করতে শুরু করে। সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার অপরাধে তাকে পদত্যাগ করে চলে যেতে বলা হয়।  প্রধান বিচারপতিকে যেখানে এমন ভাগ্য বরণ করতে হয়, সেখানে অন্য বিচারকদের সামনে ন্যায় বিচারের সুযোগ ও পরিবেশ কি থাকতে পারে?  এই পরিস্থিতিতে দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের কতটুকু আস্থা থাকতে পারে?’

এর আগেও আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্যে তিনি সদ্য পদত্যাগ করা প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে কথা বলেছেন। সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপেরও অভিযোগ তুলেছেন তিনি।  

আরও পড়ুন-

হেনস্তার উদ্দেশ্যেই আমার বিরুদ্ধে ৩২ মামলা: খালেদা জিয়া


বিচার বিভাগের হাত-পা বাঁধা, তাই ন্যায়বিচার নিয়ে শঙ্কিত আমিও: খালেদা

 

/বিআই/এআর/এফএস/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
সর্বশেষ খবর
স্ক্যাম সেন্টার কী 
স্ক্যাম সেন্টার কী 
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুলের বাবা-মায়ের একটাই চাওয়া এখন
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুলের বাবা-মায়ের একটাই চাওয়া এখন
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ