হেনস্তা করতেই আমার বিরুদ্ধে ৩২ মামলা: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৫:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৭:০৫

আদালতে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আমার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩২টি মামলা করা হয়েছে।  এর সবগুলোই করা হয়েছে অসত্য ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে। জনগণের কাছে এটা পরিষ্কার যে  আমার বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে।  আমি রাজনীতিতে সক্রিয় বলেই এবং আমাকে ক্ষমতাসীনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করেই মামলাগুলো দায়ের করা হয়েছে। অথচ শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলাগুলো তুলে নেওয়া হয়েছে।’ 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। আজ পঞ্চম দিনের মতো বক্তব্য রাখেন তিনি। 

লিখিত বক্তব্য পড়ার সময় খালেদা জিয়া বলেন, ‘ট্রাস্টের সঙ্গে কেউ কোনও অনিয়ম বা আইনভঙ্গ করলে তার বিরুদ্ধে ট্রাস্ট আইনে মামলা হতে পারে। কিন্তু দুদক কিভাবে ট্রাস্টের কথিত অনিয়ম, দুর্নীতির ব্যাপারে মামলা নথি করে? এটা কি তাদের আওতা ও এখতিয়ারের ভেতরে পড়ে? এছাড়া এখানে কোনও রকম দুর্নীতি হয়নি। এ মামলায় আমাকে কেন অভিযুক্ত করা হয়েছে তাও আমার বোধগম্য নয়।  আমার বিরুদ্ধে অসত্য ও ভিত্তিহীন অভিযোগে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে, জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতেই তারা এসব মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব মামলা দায়েরের উদ্দেশ্য হচ্ছে আমাকে হেনস্তা করা এবং জনগণের সামনে আমাকে হেয় করা।  কিন্তু তাদের সে উদ্দেশ্য সফল  হয়নি, হবেও না।  বরং এসব করে তারাই জনগণের কাছে হেয় হচ্ছে ও জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে।’

খালেদা জিয়া বলেন, “আমরা অসত্য ও ভিত্তিহীন অভিযোগে দায়ের করা মামলা-মোকদ্দমায় মোটেও ভীত নই। তবে দেশবাসী ও আমাদের আশঙ্কার কারণ অন্য জায়গায়। সেটা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিত ও ন্যাক্কারজনকভাবে দেশ থেকে ন্যায়বিচারের  পরিবেশ ও  সুযোগ সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।  শাসক মহল তাদের এই অপকর্ম ও অসত্য উদ্দেশ্য হাসিলের জন্য সব রকমের কারসাজির আশ্রয় নিয়েছে। জনগণ বলছে, দেশের ন্যায় বিচারের বদলে সৃষ্টি হচ্ছে ‘নাই’ বিচারের পরিবেশ।”

খালেদা জিয়া বলেন, ‘এখন সংবাদমাধ্যমের কোনও স্বাধীনতা নাই। ক্ষমতাসীনদের রোষানলে পড়ার ভয়ে তারা সত্য সংবাদ অবাধে প্রকাশ করার সাহস পায় না।’

পঞ্চমবারের মতো বক্তব্য দিয়েও খালেদা জিয়ার কথা শেষ না হওয়ায় আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত।

আরও পড়ুন- আজও বক্তব্য শেষ করতে পারলেন না খালেদা জিয়া

/বিআই/এআর/এফএস/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক
দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক
সর্বশেষ খবর
স্ক্যাম সেন্টার কী 
স্ক্যাম সেন্টার কী 
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুলের বাবা-মায়ের একটাই চাওয়া এখন
সৌদিতে মৃত্যুদণ্ড: নজরুলের বাবা-মায়ের একটাই চাওয়া এখন
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
সাবেক স্ত্রীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, চাঁদা দাবির অভিযোগ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদির কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ