ঝিলমিল প্রকল্পে অ্যাপার্টমেন্ট নির্মাণে মালয়েশিয়ার সঙ্গে রাজউকের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৮:১৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:২০

 

রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক এলাকায় ১৩ হাজার ৯২০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ ফ্ল্যাট নির্মাণের জন্য রাজউক ও মালয়েশিয়ার বিএনজি গ্লোবাল হোল্ডিংস এসডিএন বিএইচডি অ্যান্ড কনসোর্টিয়ামের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান ও মালয়েশিয়ান কোম্পানির চিফ এক্সিকিউটিভ প্রফেসর ড. শরিফা সাবরিনা নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি অনুযায়ী চার বছরের মধ্যে এসব ফ্ল্যাটের নির্মাণ কাজ শেষ হবে। এ জন্য মালয়েশিয়ান কোম্পানি বিনিয়োগ করবে।  

উল্লেখ্য, এ প্রকল্পে ১৬০ একর জমির ওপর ৬০টি ২০ তলা ভবনে ১ হাজার ৪০০ বর্গফুট আয়তনের ৯ হাজার ১২০টি, ১৪টি ২৫ তলা ভবনে ১ হাজার ৬০০ বর্গফুট আয়তনের দুই হাজার ৬৮৮টি এবং ১১টি ২৫ তলা ভবনে ২ হাজার ২০০ বর্গফুট আয়তনের ২ হাজার ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এছাড়া এ অ্যাপার্টমেন্ট পার্কে ১৩ হাজার ৯২০টি গাড়ি পার্ক করার সুবিধা, মসজিদ, কমিউনিটি সেন্টার, লেক, পার্ক, খেলার মাঠের সুবিধা থাকবে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত  চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল,  বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমান এবং প্রকল্প পরিচালক আব্দুল লতিফ হেলালি প্রমুখ।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম