শাহজালালে যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তিনটি স্বর্ণবার উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১১:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১১:৪৮

স্বর্ণ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে তিনটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ওই যাত্রীর নাম আব্দুল আলীম ভুইয়া। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম একথা জানিয়েছেন।

তিনি জানান, আব্দুল আলীম সৌদি আরব থেকে দুবাই হয়ে শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীরে তল্লাশি করে লুকানো অবস্থায় স্বর্ণের তিনটি বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো তার কোমরে ও মোজার ভেতর লুকানো ছিল।

কাস্টম ওই কর্মকর্তা আরও বলেন, ওই যাত্রীর পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছরে ১২ বার বিদেশ ভ্রমণ করেছেন। আটক স্বর্ণবারের মধ্যে ২৫০ গ্রাম ওজনের একটি ও ১১৬ গ্রাম ওজনের দুটি বার রয়েছে‌। আটক স্বর্ণের আনুমানিক বাজার দর প্রায় ২৫ লাখ টাকা। এ আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম