২৮ জেলায় আইসিটি পার্ক নির্মাণ করছে সরকার: পলক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ০৯:২১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৩৯

জুনাইদ আহমদ পলক, ফাইল ছবি নাটোরের সিংড়াসহ দেশের ২৮টি জেলায় সরকার আইসিটি পার্ক নির্মাণ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত এদেশের তরুণরাই বিশ্ব জয় করবে। এই লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ ও প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

শনিবার (১৮ নভেম্বর) সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে তিনি এসব একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশ বিশ্বের মডেল হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য প্রযুক্তির রূপকার সজীব ওয়াজেদ জয়ের কারণেই এই অর্জন সম্ভব হচ্ছে। এই লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। ৩৭ বছরের পিছিয়ে পড়া বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার যোগ্য ও দক্ষ নেতৃত্বে।

পরে প্রতিমন্ত্রী কলেজ চত্বরে চলনবিল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম