বাংলাদেশকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১০:১৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৪৭

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ফাইল ছবি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘বাংলাদেশকে সন্ত্রাসী, জঙ্গিদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার পাবনার আটঘরিয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, মাদক নির্মূল করা হবে।’

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে উল্লেখ করে বলেন, ‘সব দুর্গম এলাকায় পুলিশ এখন পৌঁছে যাচ্ছে। আইনের শাসন সব জায়গায় বিদ্যমান।’

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে হাজার বছরের ইতিহাসে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে আখ্যা দিয়ে বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।

মন্ত্রী আগামী ২৫ নভেম্বর আটঘরিয়ার সব জায়গায় ৭ মার্চের ভাষণ বাজানোর আহ্বান জানান। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক