শুরু হয়েছে সমাপনী পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১১:৫৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৫৭

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সারাদেশে রবিবার সকাল থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি পরীক্ষা।

এবছর সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ এবং ইবতেদায়িতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন অংশ নেওযার কথা।

পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

গত বছর অংশ নিয়েছিল ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। এ হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে এক লাখ ৩৪ হাজার ২১৩ জন। দেশের ভেতরে সাত হাজার ২৬৭টি এবং দেশের বাইরে ১২টি কেন্দ্রে এই পরীক্ষার্থীরা অংশ নেবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন এবং ছাত্রী ১৫ লাখ চার হাজার ৫২৪ জন। এবার ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে দুই লাখ চার হাজার ৫৩৯ জন বেশি। এছাড়া, ইবতেদায়ির পরীক্ষার্থীরদের মধ্যে ছাত্র এক লাখ ৫৩ হাজার ১৫২ এবং ছাত্রী এক লাখ ৩৮ হাজার ৪১৪ জন। এ পরীক্ষাতেও পরীক্ষার্থী কমেছে আট হাজার ১৪৯ জন।

পিইসি পরীক্ষা

১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার জানান, সমাপনী পরীক্ষায় দুই হাজার ৯৫৩ জন এবং ইবতেদায়িতে ৩৭৯ জন বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী রয়েছে। তারা নির্দিষ্ট সময়ের চেয়ে ২০ মিনিট বেশি পাবে।

প্রশ্নপত্র ফাঁস ঠেকানোর বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সংস্থা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে মনিটরিং করবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি জেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকরা

এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসাররা নিয়োজিত থাকবেন।’

ছবি: নাসিরুল ইসলাম।

 

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম