এয়ার সার্ভিস এগ্রিমেন্টের রিভিউ চায় ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৭:২১

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৮ সালে স্বাক্ষরিত এয়ার সার্ভিস এগ্রিমেন্টের (এএসএ) রিভিউ চায় ভারত। দু’দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। রবিবার সকালে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় হাইকমিশনার এ প্রস্তাব দেন।

সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) রিভিউ প্রসঙ্গে হাইকমিশনার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জানান। পাশাপাশি বৈঠকে ঢাকা-গৌহাটি-বাগডোগরা রুটে দ্রুত বিমান যোগাযোগ শুরুর ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, খান জাহান আলী বিমান বন্দর নির্মাণ ও সৈয়দপুর বিমান বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘এর মাধ্যমে আকাশ ও সমুদ্রপথে বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটনে নতুন মাত্রা যোগ করবে।’

বৈঠকে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যে বাংলাদেশের রয়েছে বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনা কাজে লাগিয়ে দু’দেশই লাভবান হতে পারে। এ সময় হাইকমিশনার মনিপুরের ইম্পলে অনুষ্ঠিতব্য ‘নর্থ ইস্ট সামিটে’র বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রী বিভিন্ন সীমান্ত পয়েন্ট বিশেষ করে পেট্রাপোল সীমান্তে সিএন্ডএফ এজেন্ট ও মাল্টিপল ভিসা হোল্ডারদের ক্ষেত্রে সৃষ্ট জটিলতা দ্রুত সময়ে নিরসনের বিষয়টি উল্লেখ করেন। জবাবে দ্রুততম সময়ের মধ্যে এর সুরাহা হবে বলে আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম